অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম উপস্থিত ছিলেন।এতে সভাপতিত্ব করেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শাহ্জাদা আহসান হাবিব এবং অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে প্রভাষক অলি উল্লাহ্ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লোকপ্রশাসনের শিক্ষার্থীরা এই বিষয়ে অধ্যয়নের ফলে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সে বিষয়ে আলোচনা করেন প্রফেসর ড. মোহীত উল আলম।এছাড়াও অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখেন বিভাগের প্রভাষক অলি উল্লাহ্।
এরপর সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে লোকপ্রশাসন বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
/এমডিপি/