নর্থ সাউথে অনুষ্ঠিত হলো সফটওয়্যার কেন্দ্রিক প্রতিযোগিতা ‘এক্সেলসিয়র’

IMG_5875নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) অনুষ্ঠিত হলো মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার কেন্দ্রিক প্রতিযোগিতা ‘এক্সেলসিয়র’। দুটি ধাপে মোট চারটি পর্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৫০ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে  নির্বাচন করা হয়েছে। আগামী ১১ এপ্রিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই ৫০ জনের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচন করা হবে। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এ আয়োজনটির মিডিয়া পার্টনার অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন।

মূলত প্রথাগত বিভিন্ন প্রতিযোগিতা থেকে সরে এসে শেখার মাধ্যমে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা যাতে সৃজনশীল পদ্ধতিতে প্রয়োগ করতে পারে এবং মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন কার্যকারিতা সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারে এ লক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘লার্ন, ইমপ্লিমেন্ট, এক্সেল’।

এনএসইউ ফিন্যান্স ক্লাবের সহ-সভাপিত (প্রচার ও প্রকাশনা) রুবাইয়াৎ শামস জানান, এমএস এক্সেল শেখা এবং এ বিষয়ে দক্ষতা অর্জনের জন্যই আমরা 'এক্সেলসিয়ার' প্রতিযোগিতার আয়োজন করেছি। এখানে অর্জিত জ্ঞান তাদের জীবন এবং পেশায় কাজে লাগবে।

এবারের আসরের বিজয়ী পেতে যাচ্ছেন ২০ হাজার টাকা মূল্যের প্রাইজমানি। প্রথম রানার্সআপ দশ হাজার টাকা মূল্যের প্রাইজমানি এবং দ্বিতীয় রানার্সআপ বিজয়ী পাবেন পাঁচ হাজার টাকা মূল্যের প্রাইজমানি। এছাড়াও প্রতিযোগিতার প্রথম ১০ জন বিজয়ী পেতে যাচ্ছে সার্টিফিকেট।

/এমডিপি/