একই সঙ্গে সংবাদ সম্মেলন থেকে ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে অসৌজন্য আচরণের অভিযোগে শিক্ষক সমিতির নেতাসহ ৭ শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবি জানানো হয়। সম্মেলন থেকে আগামী ৭মে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয় শিক্ষক সমিতি।
প্রসঙ্গত,কুবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ ও বিভিন্ন দাবিতে প্রায় আড়াইমাস ধরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছে। এর আগে উপাচার্য দফতরে তালা ঝুলিয়ে ৯ কার্যদিবস দফতর অবরুদ্ধ করে রেখেছিল শিক্ষকরা। তাদের এসব অভিযোগ ও দাবিকে অযৌক্তিক ও অনৈতিক আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র,শাখা ছাত্রলীগ,শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা এক জোট হয়ে তালা ভেঙে উপাচার্যকে তার দফতরে প্রবেশের সুযোগ করে দেয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ বলেন,‘শিক্ষক সমিতির আন্দোলন অযৌক্তিক। এখানে শিক্ষক সমিতির নামে গুটি কয়েক শিক্ষক আযৌক্তিক কিছু দাবি নিয়ে আন্দোলন করছে। যেখানে বিশ্ববিদ্যালয় পরিবারের অধিকাংশ শিক্ষক, ছাত্র-কর্মকর্তা ও কর্মচারীদের সমর্থন নেই।’
/এমডিপি/