ঢাবিতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

8 copyজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদ আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক মো.রবিউল ইসলাম।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ  ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় এই শিশু চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট তিনটি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রত্যেক গ্রুপের সেরা ১০জন করে মোট ৩০জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।

/এমডিপি/