কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহিন রানা, রাশেদ খান, রেজাউল করিম শামীম, সহ-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী রবী, মুনতাসির এলাহী, সাদ্দাম হোসেন, সালমান কারীম, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সাব্বির আহমেদ, রানা হোসেন, মাসুদ রানা, শামসুন-নাহার দিপা, দফতর সম্পাদক মনিরুজ্জামান সোহেল, প্রচার সম্পাদক ওয়ালিদ বিন খালিদ ও অর্থ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।
সদ্য বিদায়ী কমিটির সভাপতি মতিউর রহমান মর্তুজার সভাপতিত্বে দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি শিক্ষাবিদ শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা ও রাবির বাংলা বিভাগের অধ্যাপক সুজিত সরকার, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম প্রমুখ।
/এমডিপি/