শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এ অভিযোগ করেন। এ সময় তারা স্মৃতিফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংস্কার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেন।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু না থাকলে আজকের এই বাংলাদেশ, এই লাল-সবুজের পতাকা পেতাম না। বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে বঙ্গবন্ধু সবার উর্ধ্বে। কিন্তু ক্যাম্পাসে নির্মাণাধীন এই স্মৃতিফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিচের দিকে স্থাপন করে তাকে ছোট করা হয়েছে।
সমাবেশে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার,রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আলাউদ্দীন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের উত্তর-পশ্চিম পাশে নির্মাণ করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক। ২০১৬ সালের ১০ আগস্ট স্মৃতিফলকটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই ফলকের এক পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অন্যদের তুলনায় নিচে স্থাপন করা হয়েছে।
/এমডিপি/