বিইউবিটিতে মুজিবনগর দিবস ও পহেলা বৈশাখ পালিত

IMG_5716ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউবিটি ক্যাম্পাসের হলরুমে ‘বৈশাখী উৎসব-১৪২৪’ এর উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। বৈশাখী মেলার উদ্বোধনের পর অনুষ্ঠানের অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব এ এফ এম সরওয়ার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো: এনায়েত হোসেন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক মো: আবু সালেহ।

বৈশাখী উৎসবের উদ্বোধনী পর্ব শেষে সকাল সাড়ে ১১টায় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব মাহবুবউদ্দিন আহমদ, বীরবিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব এ এফ এম সরওয়ার কামাল এবং বিইউবিটি এডভাইজরি কমিটির আহ্বায়ক ও বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক। এতে সভাপতিত্ব করেন বিইউবিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক মো: আবু সালেহ।

/এফএএন/