শেকৃবিতে মুজিবনগর দিবস পালিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মুজিবনগর দিবস পালিত 17.04.17নানান কর্মসূচি উদযাপনের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৭ এপ্রিল সকাল ১০টায় একাডেমিক ভবনের স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, নির্দেশনা পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রশাসনিক ভবনে অবস্থিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়। এছাড়া কৃষি অনুষদের সেমিনার কক্ষে ঐতিহাসিক মুজিবনগর এবং ‘বাংলাদেশ স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের গান, রচনা ও কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতার  প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই অংশগ্রহণ করেন।

/এফএএন/