কুবি শিক্ষার্থীকে কুপিয়ে আহতের প্রতিবাদে মানববন্ধন

received_815895841900177-660x330কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার ক্যাম্পাসের কাঁঠাল তলায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে রাজিবের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনার বিচার না হলে ক্যাম্পাসের শিক্ষার্থীরা কোনভাবেই নিরাপদে চলাফেরা করতে পারবে না। আর হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা না হলে সাধারণ শিক্ষার্থীরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার রাতে লোক-প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজিব চক্রবর্তীকে নগরীর টমছম ব্রিজ এলাকায় ছিনতাইকারীরা কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় আহত রাজিবের পা ও উড়ুতে পাঁচটি সেলায় দেওয়া হয়। সে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর (ভারপ্রাপ্ত)ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে আহতের বিষয়টি দুঃখজনক। বিষয়টি নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দ্রুতই হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

/এমডিপি/