জাককানইবিতে ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

18318257_1216965338412147_1114966872_oআনন্দ মুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্ত মঞ্চে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি  এবং বাংলাদেশ ছাত্রলীগের সভপতি সাইফুর রহমান সোহাগ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলীয় সংগীতের পরিবেশনের মধ্য দিয়ে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও অ্যাডভোকেট মিজবাহ উদ্দীন সিরাজ উপস্থিত ছিলেন। এছড়াও বিশেষ বক্তা হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম জনি ও ডা. মোহাম্মদ ইফাজ সামিহ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধরণ সম্পাদক আপেল মাহমুদ।

/এমডিপি/