নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

18209229_1717516621599461_8891464193393101143_oনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.মো. আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফাইনালে এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ২-০ গোলের ব্যবধানে কৃষি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞা চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান।

প্রসঙ্গত, প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ১৪টি বিভাগ অংশগ্রহণ করে। এতে লীগ ও নক আউট যুক্ত পদ্ধতিতে মোট ২৫টি খেলা অনুষ্ঠিত হয়।

/এমডিপি/