রাবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

রাবি শিক্ষক সমিতির শ্রদ্ধা (2)রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার রাতে বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে ২০ এপ্রিল শিক্ষক সমিতির নির্বাচনে সবগুলো পদে জয়লাভ করে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ হলুদ প্যানেল।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ ড. শামসুজ্জোহার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন হলুদ প্যানেল।

এ সময় নবনির্বাচিত সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, সহ-সভাপতি অধ্যাপক স্বরোচিষ সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল গণি ও যুগ্ম-সম্পাদক ফারুক শাহসহ সব নেতারা উপস্থিত ছিলেন।
/এমডিপি/