৯ম স্টামফোর্ড ন্যাশনাল ডিবেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Debate 2017 2‘নববিশ্ব নবপ্রাণ গাইবে আবার সাম্য অসাম্প্রদায়িকতারর গান’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত নবম স্টামফোর্ড ন্যাশনাল ডিবেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর সিদ্ধেশ্বরী  ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘একটি দেশ তখনি স্বয়ংসম্পূর্ণ হয় যখন শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলামের দিক দিয়ে বেশি মনোযোগী হয়। যা নিজেকে নিয়ে ভাবতে শেখায়, চিন্তাভাবনার পরিবর্তন আনে। আর বিতর্ক সেই পথটাই সুগম করে দেয়।’

এ সময় সাবেক এই বিতার্কিক তার বিতর্ক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ, সদস্য রুমানা হক রীতা ও ড. ফারহানাজ ফিরোজ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব এবং রানার্স আপ হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডি ইউ ডি এস)। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ।

/এমডিপি/