নোবিপ্রবিতে ‘গুড গভর্নেন্স ফর অফিসার্স’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

111111নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘গুড গভর্নেন্স ফর অফিসার্স’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কর্মশালার আয়োজন করা হয়।

শিক্ষার মানোন্নয়ন প্রকল্প ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’ নোবিপ্রবি শাখা দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর সহকারী পরিচালক ড. আবদুল্লাহ-আল মামুনের সঞ্চালনায় ও পরিচালক ড. মোহাম্মদ আশরাফুল আলম এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন ও রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক উপস্থিত ছিলেন। এছাড়া এতে রিসোর্স পার্সন হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সপার্ট মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কিভাবে ‘গুড় গভর্নেন্স’ প্রতিষ্ঠা করা যায় এ বিষয়ে আলোচনা করেন। এতে নোবিপ্রবির বিভিন্ন অফিস, দফতর ও শাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

/এমডিপি/