ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘আইনের শাসন ও গণতন্ত্র’ বিষয়ক আলোচনা সভা

IMG_1841ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটিতে ‘আইনের শাসন ও গণতন্ত্র’ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে এস এম নওশের আলী লেকচার গ্যালারিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুরিন আফরোজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী নজীবুল্লাহ হিরু উপস্থিত ছিলেন।

/এমডিপি/