রাবিতে আইসিটি ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

RU Pic 17.05.2017রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

এ সময় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

কর্মশালায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

/এমডিপি/