ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন জাককানইবি’র কাজল সরকার

কাজল সরকার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাজল সরকার। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিসেবে মনোনীত করা হয়।

কাজল সরকার ২০১০-১১ সেশনে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগে ভর্তির পর শাখা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন।

কাজল সরকার বলেন, ‘পারিবারিকভাবেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ভাবাদর্শ বিশ্বাস অন্তরে লালন করি। আমাকে যথাযথ মূল্যায়ন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ।’ 

এই প্রথম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ বিভাগের বাইরের বিভাগ থেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মনোনীত করায় মংলা, দাকোপ উপজেলা ছাত্রলীগ, খুলনা মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেতা-কর্মীরা।

/এমডিপি/