সিকৃবিতে ছাত্রলীগের ইফতার মাহফিল

BSL Iftar SAU 1সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগের আয়োজনে রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ শাখার সভাপতি ডা.শামীম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. হৃত্বিক দেব অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতর পরিচালক প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ইফতারে সিকৃবি ছাত্রলীগ শাখার প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এমডিপি/