নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

19095409_1776605735690549_1608424871863707703_oনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে  রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব শাখা, বিভাগ, অফিস ও দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন।

/এমডিপি/