ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি প্রদান

IMG_2239পড়ালেখায় কৃতিত্বের জন্য ২৩১ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে বুধবার (৫ জুলাই) সকালে রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এইচ এন আশিকুর রহমান এমপি উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের  চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা ২০১৭ সালে বসন্তকালীন ও গ্রীষ্মকালীন সেমিস্টারে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা, বৃত্তি পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/