ইউল্যাবে ‘পলিয়ানা কমপ্লেক্স’ বিষয়ক ফোরাম অনুষ্ঠিত

_DSC8259বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের আয়োজনে ‘পলিয়ানা কমপ্লেক্স’ বিষয়ক এক ফোরাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে ধানমণ্ডিতে অবস্থিত ইউল্যাবের প্রধান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই ফোরামের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ‘পলিয়ানা’ সম্পর্কে বক্তব্য রাখেন ইউল্যাব ফ্যাকাল্টি রিসার্চের পরিচালক অধ্যাপক ড.সুমন রহমান। এ সময় তিনি বলেন, ‘পলিয়ানা মানুষকে আশা পথ দেখায়। আমরা জাতি হিসেবে যদি পলিয়ানার মতো হতে পারি, তাহলে কোনও খারাপ কাজে হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।’

এরপর ফোরামে বিষয়টি নিয়ে আরও আলোচনা করেন ড. তাবাসসুম জামান। ফোরামে ওই বিভাগের প্রধান জুড উইলিয়াম হেনিলো, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।   

প্রসঙ্গত, ইউল্যাবের এমএসজে বিভাগ কারিকুলাম ইন্টিগ্রেশন প্রোগ্রামের আওতায় প্রত্যেক সেমিস্টারে নিদিষ্ট বিষয়ে অথবা কোন থিওরি নিয়ে এ ধরণের ফোরামের আয়োজন করে থাকে। পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন কোর্সের মাধ্যমে ওই বিষয়ের ওপর পুরো সেমিস্টারে কাজ করে। যা পরবর্তীতে ক্যাম্পাস বা অন্য কোন স্থানের প্রদর্শনের ব্যবস্থা করে ইউল্যাব।  

/এমডিপি/