প্রকৌশলী মো. ওহিদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার (৬ জুলাই) ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম আগের সময় অনুযায়ী শুরু হবে।
এদিকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেসগুলোতে জবি শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন।
উল্লেখ্য, ৪ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সব ক্লাস এবং ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় ও প্রশাসনিক দফতর বন্ধ ছিল।
/এমডিপি/