হাবিপ্রবিতে থ্রিডি গেম বিষয়ক কর্মশালা

 FB_IMG_1499677326709হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল “থ্রিডি গেম ডেভেলপমেন্ট"  বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  কর্মশালাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাসেম।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের  চেয়ারম্যান মো.  জামিল সুলতান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদুর রহমান এবং বিজনেস অ্যাপস ষ্টেশন এর প্রধান নির্বাহী মাহমুদ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাসেম বলেন, শুধুমাত্র গেম ডেভেলপমেন্ট করলেই চলবেনা। গেম তৈরিতে ডেভেলপারদের যত্নবান হতে হবে। গেমের মধ্যে  শিক্ষামূলক বিষয় অন্তর্ভূক্ত করতে হবে। যেখানে  কোমলমতি শিশুরা গেমের মাধ্যমে টিম ওয়ার্ক, সততা, দেশপ্রম, শিষ্টাচার শিখবে। তিনি বলেন, আজকের ওয়ার্কশপটি একটি যুগোপযোগী ওয়ার্কশপ। এ ওয়ার্কশপর মাধ্যম অংশগ্রহণকারীরা ভাল মানের অ্যাপস তৈরিতে উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

/এফএএন/