কুবিতে ম্যানেজমেন্ট সপ্তাহ শুরু

MGT PICকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে ‘ম্যানেজমেন্ট সপ্তাহ-২০১৭’ শুরু হয়েছে। রবিবার বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ম্যানেজমেন্ট সপ্তাহ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন ড. মুহম্মদ আহসান উল্যাহ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. শেখ মকছেদু ররহমান ও ম্যানেজমেন্ট ক্লাবের সভাপতি কাজী ওমর সিদ্দিকী রানাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে ব্যাডমিন্টন, মোরগ লড়াই ও ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন খেলাধুলা, নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে ম্যানেজমেন্ট বিভাগ।

আগামী ৩ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ম্যানেজমেন্ট সপ্তাহ-২০১৭ শেষ হবে।

/এমডিপি/