সমঝোতায় হাবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম এবং তুরুস্কের আলানিয়া আলাদিন কায়কোবাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আহমেদ পিনারবাসি স্বাক্ষর করেন।
এর আগে ২৫ জুলাই একাডেমিক সফরের অংশ হিসেবে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম তুরস্কের গেলে সেখানে এ চুক্তি সম্পন্ন করা হয়। সফর শেষে ক্যাম্পাসে ফিরে রবিবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে উপাচার্য এ সব তথ্য জানান। তিনি বলেন, ‘এই সমঝোতার অনুযারী তুরুস্ক সরকার প্রতিবছর ১৭ জন বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দিবে।’
চুক্তি অনুযায়ী দুটি বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষার্থী বিনিময়, যৌথ সাংস্কৃতিক কার্যক্রম এবং যৌথ ডিগ্রি প্রদানসহ বিভিন্ন একাডেমি কার্যক্রমের আর্থিক ব্যয় বহন করবে তুরস্ক সরকার।
প্রসঙ্গত, সম্প্রতি তুরস্কের উচ্চশিক্ষা বিষয়ক একটি টিম বাংলাদেশ সফর করেন। এ সময় তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনয়নে দেশের ৩৮টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন উপাচার্য, বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে ১ জন উপাচার্য এবং ইউজিসির একজন সদস্যসহ ৬ সদস্যের একটি প্রতিনিধিদলের দলের সদস্য হিসেবে হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম তুরস্কে গমন করেন।
/এমডিপি/