সভার প্রধান বক্তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. এম মোসলেহউদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন,‘নিজেদের জাতির ভাগ্য নিজেদেরই পরিবর্তন করতে হবে। সৎ ও যোগ্য থাকলে পুরো জাতি যে কোনও ধরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। আর এ জন্য আমাদের দরকার দক্ষ জনবল গড়ে তুলতে হবে।’
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোরশেদা চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
/এমডিপি/