বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মকছুদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.আলী আশরাফ এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের ডিন ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্যাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ‘ম্যানেজমেন্ট ক্লাবের’ আহ্বায়ক কাজী ওমর সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের শিক্ষক এবং নবীণ ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিভাগে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
/এমডিপি/