প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘৩৭৮ কোটি টাকা ব্যয়ে সিলেটের কোম্পানিগঞ্জে ১৬২ একর জায়গা নিয়ে এই পার্কটি নির্মিত হবে, যা সিলেট শহর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত।’
এ সময় তিনি সিলেটে একটি বিশেষায়িত আইটি পার্ক স্থাপনের ঘোষণা দেন।
কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে ড. মুহাম্মদ জাফর ইকবাল, প্রফেসর শহিদুর রহমান, ড. রেজা সেলিম, আইপি ভিশনের সিইও রাকিবুল হাসান ও গিগাটেকের সিইও সামিরা জুবেনি হিমিকা প্রমুখ উপস্থিত ছিলেন।
এবারের কার্নিভালে প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘আইইউটি ফ্ল্যাশ’, প্রথম রানার্সআপ নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘এনএসইউ ভেন্ডেটা’ এবং দ্বিতীয় রানার্সআপ হয় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘চুয়েট পাহাড়তলি’।
অন্যদিকে, হ্যাকাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বুলিয়ান, প্রথম রানার আপ শাবির ‘সাস্ট হেক্সাকোর’, ২য় রানার আপ হয় মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ‘জুবেনিলস’।
এছাড়া রোবোটিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবির ‘সাস্ট নং-১০’ প্রথম রানার আপ লিডিং ইউনিভার্সিটির ‘ ক্রাশারস-১’, এবং ২য় রানারআপ হয় শাবির ‘সাস্ট প্লাস প্লাস’।
/এমডিপি/