মানবন্ধনে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘১৯৭৫ বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছিল কিছু প্রেতাত্মা। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হননি, তার পরিবারের ২১জনকে হত্যা করে। কিন্তু এসব হত্যাকাণ্ডের বিচারকার্য শুরু হলেও দেশের বাহিরে পলাতক খুনিদের শাস্তি হয়নি।’
এ সময় তিনি তাদের (খুনিদের) দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানান।
রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি মাহফুজ আল-আমিন, সাদ্দাম হোসেন সজিব, হাবিবুল্লাহ নিক্সন, মিজানুর রহমান সিনহা, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন শেখ প্রমুখ।
/এমডিপি/