আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাবিতে মানববন্ধন

ru human chain pic (1)আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম পরিষদের নেতাকর্মীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

তাদের অন্য দুটি দাবি হল, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন।

মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান বলেন, ‘২০১০ সালে প্রধানমন্ত্রী ৩০ লাখ আদিবাসীকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। যা আদিবাসীদের জন্য চরম লাঞ্ছনার বিষয়।’

নকুল পাহান আরও বলেন, ‘সম্প্রতি আমরা দেখছি সংখ্যালঘুদের ঘরবাড়ি পুরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া নওগাঁয় আদিবাসী আলফ্রেড সরেনের হত্যার ১৭ বছর পেরিয়ে গেলেও আমরা তার কোনও বিচার এখনও পাইনি। এসডিজিতে সংখ্যালঘুদের কথা থাকলেও তাদের সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এতে সংখ্যালঘুরা আরও সংখ্যালঘুতে পরিণত হচ্ছে।’

রাজশাহী মহানগর ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক দীপন চাকমার সঞ্চালনায় মানবন্ধনে রাজশাহী মহানগর পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি দীপেন চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক মংখ্যাউ রাখাইন, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর, রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, রাবি বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় ও রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

/এমডিপি/