উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, ‘অপ-সাংবাদিকতা পরিহার করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করাই হবে সাংবাদিকদের প্রধান কর্তব্য।’
এ সময় সমিতির বর্তমান কার্য নির্বাহী কমিটির সভাপতি মেহেদী জামান লিজন, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর জাহিদুল কবীর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
/এমডিপি/