নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো ‘রাজা ইদিপাস’

edipas (2)নতুনরূপে এবং নতুন চিন্তাধারায় ট্রাজেডি নাটক ‘রাজা ইদিপাস’ মঞ্চস্থ করলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ (টিপিএস) বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থীরা। বুধবার (৯ আগস্ট) রাত ৮ দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেবির সামনে পরিবেশ থিয়েটারের আদলে মঞ্চস্থ হয় ‘রাজা ইদিপাস’ নাটকটি। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহিত উল আমল উপস্থিত ছিলেন।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি ড. আতাউর রহমান, প্রতিথযশা নির্দেশক ড. মীর মেহবুব আলম,টিপিএস বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য বিভাগের শিক্ষক, বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং পারফরমারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।  

মূলত পরীক্ষার অংশ হিসেবে নির্মিত ‘রাজা ইদিপাস’ নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রভাষক মাজহারুল হোসেন তোকদার। নাটকটি নির্মাণে বিভাগের সব শিক্ষকের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা করেছে। আর বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে এই প্রথম কোনও নাটকমঞ্চস্থ হওয়াতে নাটকটি নিয়ে সবার মধ্যে এক ধরনের বাড়তি উৎসাহ ছিল।

/এমডিপি/