বন্যাদুর্গতদের পাশে কুবির ‘উত্তরবঙ্গ ছাত্র পরিষদ’

21150723_1304151246377720_1895828083_nকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ ছাত্র পরিষদ’ এর উদ্যোগে  বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সংগঠনের সভাপতি প্রবীর চন্দ্র বর্মণ এবং সাধারণ সম্পাদক মো.মুমিনের নেতৃত্বে কুড়িগ্রামের ধরলা নদীর তীরের ভেলকুপা গ্রামের ২৫০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

সংগঠনের সদস্য সূত্রে জানা যায়, ১৬ আগস্ট থেকে সংগঠনের পক্ষ থেকে কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও রেল স্টেশনসহ বিভিন্ন স্থানের সাধারণ জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। এছাড়াও কুমিল্লাস্থ ‘উত্তরবঙ্গ জণকল্যাণ সমিতির’ কর্মকর্তা-কর্মচারীরাও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এ সময় সাহায্য প্রদান করেন। ২৫ আগস্ট বিকেলে ছাত্র পরিষদটির সদস্যরা কুড়িগ্রাম শহরে পৌঁছে ত্রাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে। এরপর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তারা দুস্থ জনগণদের মাঝে ত্রাণ বিতরণ করেন।