মঙ্গলবার অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ছাত্র উপদেষ্টা পদে যোগ দিয়েছেন। দায়িত্ব গ্রহণকালে দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষক জান্নাতুল ফেরদৌস দায়িত্ব পালনে বিশ্ববিবদ্যালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাসহ সবার সহযোগিতা কামনা করেছেন।
এর আগে অধ্যাপক জান্নাতুল ফেরদৌস হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, ১৬ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এমএ বারীর কাছে পদত্যাগপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান।