দিনব্যাপী অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়্যার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আতিকুল ইসলাম ও বিভাগটির অ্যাসোসিয়েট প্রফেসর ড. দিব্যদুতি সরকারসহ বিভাগের শিক্ষার্থীরা।
অনশন কর্মসূচিতে দেওয়া বক্তৃতায় বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়্যার স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. দিব্যদুতি সরকার বলেন,‘আমি অনশন করছি। গামছা গায়ে মেঝেতে বসে আজকের ক্লাশ নিবো, অফিসিয়াল কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘আমার ছাত্র-ছাত্রীরা রোহিঙ্গা শিশুদের জন্য মানুষের কাছে কাছে সাহায্য চাচ্ছে। আমি সাহায্যের হাত বাড়িয়েছি এবং সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানাচ্ছি।’