বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউল্যাব একটি উজ্জ্বল নাম। এখানে শিক্ষা ব্যবস্থা ও সুযোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ইউল্যাবে রয়েছে গবেষণার সুযোগ। গবেষণা অর্থায়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া ইউল্যাবে এখন শিক্ষার্থী সাড়ে পাঁচ হাজারেরও বেশি।
দিনটিকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে কর্মসূচি। ইউল্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।
উদ্বোধনী বক্তব্য রাখবেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ, এমপি। এরপর বক্তব্য রাখবেন ইউল্যাব এমিরেটাস প্রফেসর রফিকুল ইসলাম। কেক কেটে দিনটি অনাড়ম্বরভাবে উদযাপনের আয়োজন করা হয়েছে।