প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি ওয়ার্কশপ

আইকিউএসি এর কর্মশালারাজধানীর বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ‘ডাটা ম্যানেজমেন্ট, এসএ রিপোর্ট রাইটিং, পির রিভিওইয়িং, পোস্ট সার্ভে অ্যান্ড ইমপ্রুভমেন্ট প্ল্যান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে আইকিউএসি’র উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা প্রধান অতিথি হিসেবে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়টির কোয়ালিটি অ্যাস্যুরেন্স কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী উপস্থিত ছিলেন।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকেপ প্রজেক্টের কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইউনিটের (কিউএইউ) প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী এবং হেকেপ প্রজেক্টের কোয়ালিটি এস্যুরেন্স ইউনিটের (কিউএইউ) কিউএ বিশেষজ্ঞ ড. আহমেদ তাজমীন।

কর্মশালায় স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড.এ এইচ এম হাবিবুর রহমান,স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক শেখ মো. হাসানুজ্জামান, আইকিউএসির পরিচালক ড. হেলাল উদ্দিন ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহজালালসহ ৩৬ জন শিক্ষক-শিক্ষিকা ওয়ার্কশপে অংশ নেন।

এই কর্মশালার মূল লক্ষ্য ছিলো কীভাবে বিভিন্ন বিভাগ এবং প্রোগ্রাম সম্বলিত তথ্য সংগ্রহের পর এসএ রিপোর্টটি তৈরি করতে হবে। দিনব্যাপী এই কর্মশালায় প্রাপ্ত তথ্যাবলী বিশ্লেষনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সেবার মান উন্নয়নের জন্য সুপারিশমালার ওপর আলোচনা করা হয়।