মানববন্ধনে ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো.শহীদ উল্লাহ, অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী এবং অধ্যাপক ড. মো.ফায়জুর রহমানসহ কয়েক’শ শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে দৃষ্টান্ত দেখিয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল। তবে এই অবস্থান যাতে স্থায়ী না হয়, এজন্য অর্থবহ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে।
বক্তারা আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মানবেতর অবস্থা বিশ্ববাসীর কাছে তুলে ধরা বেশি জরুরি। এজন্য সচেতন সমাজের প্রত্যেককে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সরব হতে হবে।