বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের সংগঠন ‘সনাতন বিদ্যার্থী সংসদ’ এর উদ্যোগে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তারা শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করেন এবং বিভিন্ন ধরনের আতশবাজি ফোটান।
সংগঠনটির আহ্বায়ক রুবেল দাস বলেন, ‘আজকের এই আলোর উৎসব দীপাবলির আলোয় সকলের জীবনের কালিমা মুছে যাক এবং সবার জীবন হোক সফল, সুন্দর ও সাফল্য মণ্ডিত।
এই সময় সনাতন বিদ্যার্থী সংসদের সদস্যদের মধ্যে মাহিন দাস, সত্যজিৎ শুভ, সুজন সরকার, সৌরভ চক্রবর্তী, ত্রিদিব ঘোষ, কনক পাল, সুব্রত দাস ও সুদীপ প্রমুখ উপস্থিত ছিলেন।