বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নিচ তলায় অবস্থিত উপাসনালয়ে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব পালন করে শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া টিএসসিসির সামনে ও মেইন গেটেও প্রদীপ প্রজ্জ্বলন করে তারা।
এ উপলক্ষে রাত ৮টায় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড.পরেশ চন্দ্র বর্মন উপাসনালয়ের সামনে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসবের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার ও সাজ্জাদ হোসেন জাহিদ প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বালন শেষে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আতশবাজি পোড়ান।