রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ইবির চতুর্থ সমাবর্তন আগামী ২০১৮ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সমাবর্তনে উপস্থিত থাকবেন। এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান), ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর (মাস্টার্স) ও ২৩৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত এমফিল ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের মূল সনদপত্র প্রদান করা হবে।
রেজিস্ট্রেশন ফি বাবদ ৪টি অথবা দুয়ের অধিক সনদের জন্য চার হাজার টাকা, ২টি সনদের জন্য তিন হাজার ৫শত টাকা এবং ১টি সনদের জন্য তিন হাজার টাকা অগ্রণী ব্যাংক লিমিটেড, ইবি শাখা, ডাচবাংলা মোবাইল ব্যাংকিং (রকেট), সিওরক্যাশ ও মাইক্যাশের মাধ্যমে প্রদান করতে পারবেন শিক্ষার্থীরা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনসহ যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd/convocation) তে বিস্তারিত পাওয়া যাবে।