উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন চত্বর থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবন শেষ হয়। এরপর দিবসটি উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি প্রকল্পের পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. শাহিন উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম মজনুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভিাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৯৯৯ সালের ১২ অক্টোবর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আধুনিক ও মানসম্মত উচ্চ শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আমৃত্যু সংগ্রামের চারণভূমি টাঙ্গাইল জেলার সন্তোষে বাংলাদেশ সরকারের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০০১ সালের ১২ জুলাই জাতীয় সংসদে এই বিশ্ববিদ্যালয়ের আইন পাশ হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০০৩ সালের ২৫ অক্টোবর।