স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা হলে অবস্থান করলেও বর্তমানে তা প্রকট ও উদ্বেগজনক আকার ধারণ করেছে।
স্মারকলিপিতে হলের বাথরুম, বেসিন ও টয়লেটের অধিকাংশই ব্যবহারের অনুপযোগী, ডাইনিং ও ক্যান্টিনে অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন, রিডিং রুমের সংকট, হলে স্টেশনারি সামগ্রীর অভাব, ওয়াইফাই সংযোগ থাকলেও ইন্টারনেটের ধীরগতি ও রাউটার সংখ্যা কম এবং জরুরি মুহূর্তে আবাসিক শিক্ষার্থী অসুস্থ হলে হাসপাতালে নিতে বিড়ম্বনার কথা উল্লেখ করা হয়।