বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রশিদুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় বিভাগের শিক্ষক প্রফেসর ড. সাইদুর রহমান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি এবং মূল আলোচক হিসেবে উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন,‘বাংলা ভাষায় উচ্চশিক্ষা নিয়ে কারো হীনমন্যতায় ভোগার কোনও সুযোগ নেই। নিজস্ব গবেষণা দ্বারা স্বচ্ছ ও নির্ভেজাল প্রকাশনার মাধ্যমে উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করা যায়।’
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.নেছার উদ্দীন আহমদ ও বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড.গৌতম কুমার দাস উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক ও বাছাইকৃত শিক্ষার্থীরা কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভাগের সার্বিক উন্নয়ন ও পাঠ্যক্রমে বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে মান বৃদ্ধি করার পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।