কুবিতে বৃক্ষ রোপণ কর্মসূচি

কুবিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সংগঠন ‘লিবারেল মাইন্ডস’ এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় বিভাগের ফরেস্ট অব আর্ডেনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে অতিথি হিসেবে ইংরেজি বিভাগের চেয়ারম্যান জাহিদুল আলম, বিভাগের সহযোগী অধ্যাপক এম এম শরিফুল করিম, সহকারী অধ্যাপক আলী রেজওয়ান তালুকদার, সহকারী অধ্যাপক নকীবুন নবী, সহকারী অধ্যাপক মোহাম্মদ আকবর হোসেন, সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ, প্রভাষক রেঁনেসা আহমেদ সায়মা ও বিভাগের সেকশন অফিসার মনিরুজ্জামানসহ একই বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে ফরেস্ট অব আর্ডেনের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করেন এবং দর্শনার্থীদের বৃক্ষ চেনার সুবিধার্থে প্রতিটি চারা গাছে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়।