এদিন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কেন্দ্রীয় অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০০৬ সালের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘ ১১ বছর দেশের কৃষি সেবায় কাজ করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার।