এবার এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩১০ আসনের বিপরীতে ১৯ হাজার ৭৩০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ৬২ জন। আর বি ইউনিটের অধীন ৩৫৫ আসনের বিপরীতে আবেদন করে মোট ১৬ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী। এতে প্রতি আসনের জন্য লড়াই করে ৪৬ জন। আজকের অনুষ্ঠিত উভয় ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর উপস্থিতি ছিল শতকরা ৭৫ ভাগ।
আজ পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম অহিদুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হুমায়ুন কবির, আসন বিন্যাস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইউছুফ মিঞা ও পরীক্ষা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আশরাফুল আলমসহ উচ্চ পর্যায়ের একটি ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, ‘নোবিপ্রবি পরিবারের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহায়তায় অত্যন্ত মান সম্পন্নভাবে ও যত্নসহকারে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’