বশেমুরবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

for-all-editors--by-nadim-...গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড.ফারাহা নেওয়াজ উপস্থিত ছিলেন। এসময় তিনি আমেরিকা ও অস্ট্রেলিয়ায় থাকাকালীন তার গবেষণার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং উচ্চশিক্ষার জন্যে স্কলারশিপ পাওয়াসহ শিক্ষার্থীদের দেশের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান তানিয়া আফরিন তন্বী ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষিকা সনিয়া আজাদ প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন।

লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান তানিয়া আফরিন তন্বী বলেন, ‘ভবিষ্যতের ক্যারিয়ার উন্নয়নের জন্য এ রকম সেমিনার প্রতিটি শিক্ষার্থীদের জন্য সুফল বয়ে আনবে।’

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।