হাবিপ্রবি প্রক্টর ড. মো. খালেদ হাসান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, মমতাসিম বিল্লাহ (২৫)ও আব্দুল্লাহ আল মামুন (২১)। তাদের মধ্যে মমতাসিম বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার্সের ছাত্র এবং আব্দুল্লাহ আল মামুন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম বর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার সকালে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে একজন এবং ২য় শিফটে পরীক্ষা চলাকালে আরেকজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঢাবির মমতাসিম বিল্লাহকে ৩০ দিন ও বেরোবির আব্দুল্লাহ আল মামুনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, ২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়ও চারজন পরীক্ষার্থীকে আটক করা হয়।