১ম বর্ষ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ৮৩ দশমিক ৩১। বুধবার (৮ নভেম্বর) এ ফল প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম জানান, এবারের পরীক্ষায় সারাদেশের ১ হাজার ৮১৬টি কলেজের মোট ৬৯৩টি কেন্দ্রে ৩ লাখ ২০ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে অথবা যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space> deg <space> Reg. No লিখে 16222 নম্বরে Send করে ফল পাওয়া যাবে। 

ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি বা অভিযোগ থাকলে ফল প্রকাশের পর ৭ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জানাতে হবে।